ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইসলামী ইন্সুরেন্স, শাশা ডেনিম্ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট এবং সায়হাম টেক্সটাইল ।
ইসলামী ইন্সুরেন্স: আর্গুুস ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘ মেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
শাশা ডেনিম্ লিমিটেড: বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি দীর্ঘ মেয়াদে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের ও ৩১ মার্চ ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মে ২০২২ এর ব্্যাংক সক্ষমতার অবস্থান অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কনফিডেন্স সিমেন্ট:বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি দীর্ঘ মেয়াদে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের ও ৩১ মার্চ ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ এপ্রিল ২০২২ এর ব্্যাংক সক্ষমতার অবস্থান অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সায়হাম টেক্সটাইল: ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘ মেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-২’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments