ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো- মেঘনা ইন্সুরেন্স এবং রবি আজিয়াটা লিমিটেড।
মেঘনা ইন্সুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৭ টাকা ২০ পয়সা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিকে রবি আজিয়াটার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩০ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments