ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগের বছর একই সময়ে লোকসান হলেও চলতি অর্থবছরের ৯ মাসে জুলাই ২১- মার্চ ২২ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমার মুনাফায় ফিরেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি চলতি অর্থবছরের ৯ মাসে জুলাই ২১-মার্চ ২২ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.৫৫ টাকা।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জানুয়ারি-মার্চ ২২ শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪১ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.০১ টাকা।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৩০ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments