রবিবার, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআইপিও’র অর্থ বিকল্প খাতে ব্যবহারের সম্মতি পেয়েছে বিডি থাই ফুড
spot_img
spot_img

আইপিও’র অর্থ বিকল্প খাতে ব্যবহারের সম্মতি পেয়েছে বিডি থাই ফুড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (ইজিএম) অর্থ বিকল্প খাতে ব্যবহারের সম্মতি পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সম্মতি জানায়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে গত ৯ মে বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত করে।
কোম্পানিটি জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির প্রসপেক্টাসে ২ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা অনুমোদন করেছিল।

এই টাকার মধ্যে কোম্পানিটি ৮৪ লাখ ৫৭ হাজার ৪৯৮ টাকা ওয়ান রোটারি ওভেন অ্যান্ড প্যাকিং মেশিন সলুশনের জন্য ব্যয় করবে। কোম্পানিটি এই মেশিন চীনের সাংহাই মেঘাও ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি থেকে কিনবে।

এছাড়া কোম্পানিটি ১৮ কোটি ৫৭ হাজার ৬০০ টাকায় আরেকটি রোটারি ওভেন কিনবে। এই ওভেনটি চীনের সাংহাই ইয়াজিন মেশিনারি থেকে আমদানির পরিবর্তে ইন্ডিয়ার সি.এস অ্যারোথার্ম প্রাইভেট লিমিটেড থেকে আমদানি করবে।

কোম্পানিটি আরও জানায়, দুই সেট মোল্ড পার্টস ৫১ লাখ ৭৭ হাজার ২০০ টাকায় চীনের গুংওয়াজ হুওয়ান প্রেসিশিয়ান মেশিনারি কোম্পানি লিমিটেড থেকে কিনবে। অন্য আরেক মোল্ড সেট পার্টস ৮ লাখ ৬০ হাজার টাকায় চীনের তাইজো হংইয়ান সিকা মোল্ড কোম্পানি থেকে আমদানি করা হবে।

কোম্পানিটি অবশিষ্ট ১ কোটি ২১ লাখ ২২ হাজার ৭০২ টাকা বিভিন্ন যন্ত্রপাতি যেমন-২৫০ কেভিএ ডিজেল জেনারেটর,৫০০ কেজি বয়লার কেনার কাজে ব্যয় করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments