রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনের ধারাবাহিকতায় পুঁজিবাজার
spot_img
spot_img

পতনের ধারাবাহিকতায় পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ৪ জুলাই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশির ভাগ শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩৯.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৪৬.৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮৫.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৮৩.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯ টির, কমেছে ১৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৫ লাখ ২৩ হাজার ২৩৬টি শেয়ার ২ লাখ ৬২ হাজার ৯৫৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৬১ লাখ ৩৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৫৯.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৪.৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৯১.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১২০ টির, কমেছিলো ২১৯ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৫৫৮টি শেয়ার ১ লাখ ৬০ হাজার ৩০৮ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৬৫৪ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৯৩.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৩ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৯ লাখ ১৯ হাজার ৪০৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৪১ লাখ ৮৩ হাজার ২৯১ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১০ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ১১৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments