ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ৭ জুলাই সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। আজ কোম্পানিটির মোট ৭৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি মোট ১০ লাখ ৮৫ হাজার ৪৯৭ টি শেয়ার ১ হাজার ৬৫৮ বারে হাতবদল করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৯৩ লাখ ৯৪ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৫ কোটি ৫৫ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির
৪০ লাখ ২৫ হাজার ৮০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ৫৩ লাখ টাকা।
লেনদেনের শীর্ষ ১০ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, ইন্ট্রাকো, ফু-ওয়াং ফুডস, ডেল্টা লাইফ, বিডিকম অনলাইন, জেনেক্স ইনফোসিস এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments