
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ মঙ্গলবার ১২ জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।মুকন্দপুর রেল স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনটি আখাউড়া রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে। পথে হরষপুর-মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments