ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১২ জুলাই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। কোম্পানিটি ২২০০ বারে ৫৩ লাখ ৯৯ হাজার ৪৫৬ টি শেয়ার সর্বশেষ ১৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নুরানী ডাইং। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭০পয়সা বা ৯.৫৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাহিনটেক্স। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল, সাফকো স্পিনিং, ইনফর্মেশন সার্ভিসেস, রিজেন্ট টেক্সটাইল, ইস্টার্ন ক্যাবলস, ইভিন্স টেক্সটাইল এবং এম.এল ডাইং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments