ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) । কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো- আইসিবি ইসলামিক ব্যাংক এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড।
আইসিবি ইসলামিক ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ ১৪ জুলাই দুপুর ৩ টা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
লিব্রা ইনফিউশনস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ ১৪ জুলাই ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments