মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদলভ্যাংশ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক
spot_img
spot_img

লভ্যাংশ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.০১ টাকা এককভাবে ইপিএস হয়েছে ২.৯৬ টাকা।। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩.৫৯ টাকা (রিস্টেটেড ৩.১২ টাকা)।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৯৬ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.২৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল সকাল ১১টায় এমবিএল সেন্টার,প্লট# ৮২/এ, রোড# ৮/এ, সাতমসজিদ রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments