বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅদৃশ্য চক্রের কবলে পুঁজিবাজার
spot_img
spot_img

অদৃশ্য চক্রের কবলে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ১৯ জুলাই সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দরই কমেছে। সেই সাথে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৫.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০২ শতাংশ বা ৬৩.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৩.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮.০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৩.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১ টির, কমেছে ৩৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৩৩০ টি শেয়ার ৭৬ হাজার ১৯৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৮ শতাংশ বা ৮৭.৩৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২১৬.৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫৯.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৩৫.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১২ টির, কমেছিলো ৩৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ১২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩.১৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪২ লাখ ৬৮ হাজার ২২৬ টি শেয়ার ১ লাখ ১৫ হাজার ৩৫২ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৫১৫ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৯৫ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৭ শতাংশ বা ২১৪.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ০৬৬.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯ টির, কমেছে ২৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৩৫৯ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৩ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৬৯৭ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৩৩৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments