ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কনসুলেটেড শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৪৫ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৫২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৮৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments