ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শারীরিক সুস্থতার বিবেচনায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের সময়টা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। কারণ, এই সময়টাতে নিজের যত্ন নেওয়া বেশি দরকার। ডায়াবেটিস, প্রেশার, সুগার, জয়েন্ট পেন, বিপাক হার কমে যাওয়া- এই বয়সেই বেশি কাবু করে দেয়। তাই জীবনযাপনে পরিবর্তন আনা দরকার।

এ বয়সে চাইলেই আপনি থাকতে পারেন সতেজ ও সুন্দর। এ জন্য প্রতিদিনের কিছু অভ্যাসে বদল আনতে হবে।
ফাইবার যুক্ত খাবার খাওয়া জরুরি। এতে হজম প্রক্রিয়া ভালো হয়। খাবার ঠিকঠাক হজম হলে মেদ কম জমে শরীরে। অতিরিক্ত তেল-মসলা দেওয়া খাবার, জাঙ্ক ফুড, কোমল পানীয় খাওয়া এবং ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে হবে।
মৌসুমি ফল খেতে হবে বেশি বেশি। দামি ফল খেতে না পারলে অপেক্ষাকৃত দামে সস্তা ফল খাবেন। ভাত কম খেয়ে শাকসবজি বেশি খাবেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। রাতে অন্তত ৮ ঘণ্টা ঘুমানো উচিৎ।
সকালের নাস্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে। পুষ্টিকর খাবার খুব দরকার। কারণ সকালের খাবার কাজের শক্তি জোগায়, আবার সারাদিনের খাবার হজম করতেও সাহায্য করে।
শরীরচর্চায় মন দিতে হবে। সপ্তাহে অন্তত তিনদিন ব্যায়াম করলে ভালো ফল পাওয়া যাবে। অল্প দূরত্বে রিকশা ব্যবহার না করে হাঁটুন। তাতে শুধু ওজন কমবে না, সঙ্গে হজমশক্তি বাড়বে, সেই সাথে সুস্থ থাকবে মন ও শরীর। এভাবে চল্লিশের পরও ওজন কমানো সম্ভব।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments