ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.০৭২২ টাকা। গত বছর একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছিলো ০.১২২৭ টাকা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.২৮৭৫ টাকা। গত বছর একই সময়ে হয়েছিল ১.৪৪৬২ টাকা।
উল্লেখ্য, গত ৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১১ টাকা ০৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments