ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ পহেলা আগস্ট, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৩.৬০ টাকা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯.৭০ টাকা দরে লেনদেন হয়।। কোম্পানিটি ১ হাজার ৬৪৩ বারে ৪৬ লাখ ৯৮ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হা-ওয়েল টেক্সটাইলস। আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৪.৬৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডান্ট্রিজের আজ দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৩১ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এম্বি ফার্মাসিউটিক্যালস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল, মালেক স্পিনিং, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, সোনারগাঁ টেক্সটাইল এবং পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments