ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২ আগস্ট, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১৮.৩০ টাকা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২০১.৭০ টাকা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস। আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৫৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্সুরেন্সের আজ দর ১২ টাকা ৪০ পয়সা বা ৮.৬৯ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এম্বি ফার্মাসিউটিক্যালস, আর্গন ডেনিমস, গ্লোবাল হেভি কেমিক্যালস এবং পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments