
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নানা পদক্ষেপের প্রেক্ষিতে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড বিদ্যুতের ব্যবহার হ্রাসে কিছু সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করেছে। ব্র্যাক ইপিএল স্টক মনে করে সাশ্রয় থেকেই সঞ্চয়, আর সঞ্চয়ই খুলে দেয় বিনিয়োগের সম্ভাবনার দ্বার।
তাই বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাঞ্চসহ প্রতিটি কার্যালয়ে যেসব জায়গায় পর্যাপ্ত সূর্যের আলো থাকে সে জায়গাসহ পর্যাপ্ত আলোর স্থানে বৈদ্যুতিক বাতি বন্ধ, এসির তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখা এবং বৈদ্যুতিক যন্ত্রের অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তাছাড়া বিকেল ৩.৩০ এর পর থেকে অফিসের কমনস্পেসের আলো, ট্রেড স্টেশনসহ প্রতি ৬টি লাইটের মধ্যে ২টি লাইট বা আনুপাতিকহারে বন্ধ রেখে সার্বিক বিদ্যুৎ ব্যবহার ৪০% কমিয়ে আনার ঘোষনা দেয়া হয়েছে।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড বিদ্যুৎ সাশ্রয়ে ডিজিটাল সেবায় অধিক প্রাধান্য দিচ্ছে। বিনিয়োগকারীদের একাউন্ট ওপেন থেকে শুরু করে ডিপোজিট, উইথড্রো কিংবা বাই-সেল করতে তাদের অনলাইন প্ল্যাটফর্ম আইডেস্ক ব্যবহারে উৎসাহ প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিনিয়োগকারীর যেকোনো প্রয়োজনে রিলেশনশীপ ম্যানেজারের পাশাপাশি রয়েছে সক্রিয় কল সেন্টার সেবা, যাতে তারা ঘরে বসেই তাদের সব সেবা সহজে পেয়ে যান।
সামাজিক দায়বদ্ধতা থেকে নেয়া ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের এ উদ্যোগ এই গ্রীষ্মে, যখন
বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে, তখন লোডশেডিং কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments