ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (জানুয়ারি-জুন, ২০২২) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়রি’২২-মার্চ’২২): কোম্পানিটির প্রিমিয়াম হ্রাস পেয়েছে ১০ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা এবং লাইফ ফান্ডের পরিমাণ দারিয়েছে ১১৫ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা।
যা আগের বছর একই সময়ে ছিল ৩ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৭৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২): কোম্পানিটি ২৮ লাখ ৫০ হাজার টাকার প্রিমিয়াম আয় করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।
এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২২) কোম্পানিটির সমন্বিত প্রিমিয়াম আয় কমেছে ১০ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১১৫ কোটি ৭৫ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানিটি ৫ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৭৬ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments