ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৩২ কোটি ৮৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৭২ লাখ ২৬ হাজার ১৯১ টি শেয়ার হাতবদল করেছে। এদিকে সাপ্তাহিক লেনদেন শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস ৩ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৮৭৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৭ লাখ ৯৬ হাজার টাকা। এবং তালিকার তৃতীয় স্থানে থাকা ইনট্রাকোর ২ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৪৯১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বিচ, অলিম্পিক, সোনালি পেপার, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ম্যাকসন্স স্পিনিং, লাফার্জহোলসিম, ওরিয়ন ইনফিশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments