ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ আগস্ট, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বস্ত্রখাতের মুন্নু ফেব্রিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। আজ কোম্পানিটির দর ১ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড, ওরিয়ন ইনফিউশন, সিনোবাংলা, কাসেম ইন্ডাস্ট্রিস, বাংলাদেশ ল্যাম্পস, এ্যাগ্রিকালচারাল মার্কেটিং(প্রান) এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments