ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদ্যুত ও জ্বালানি সাশ্রয়ের জন্য পুঁজিবাজারেও লেনদেনের সময়সূচীতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

তিনি জানান, আগামীকাল বুধবার থেকে দেশের দুই পুঁজিবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। এরপরে পোস্ট ক্লোজিং সেশন ২টা পর্যন্ত চালু থাকবে।
উল্লেখ্য, বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হচ্ছে।
এর আগে গতকাল ব্যাংকের লেনদেনের সময়সূচী সকাল ৯টা থেকে বিকাল ৩টা পরযন্ত করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments