ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ আগস্ট, বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি ডিভিডেন্ড পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং মাইডাস ফাইন্যান্স লিমিটেড।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
মাইডাস ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে ১ শতাংশ ক্যাশ এবং ১ শতাংশ স্টক ডিভিডেন্ড। অর্থাৎ কোম্পানিটি এখন ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments