ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫০.৮৯ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বমোট ১১১ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।
সাপ্তাহিক গেইনারের দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের গত সপ্তাহে সর্বচ্চো দর বেড়েছে ৫০.৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০২ কোটি ১১ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ৪২ লাখ ২০ হাজার টাকা।
তৃতীয় স্থানে পেপার প্রসেসিংয়ের সর্বচ্চো দর বেড়েছে ৩১.৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৪ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ২৮.৫৭, বিডি মনোস্পুল পেপারের ২৫.৪৯, আর এস আর এম স্টিলের ২৪.১২, সামিট এলায়েন্স পোর্টের ২৩.৬৫, আইপিডিসি ফাইন্যান্সের ২৩.১০, এ্যাপেক্স ফুডসের ২২.৩৩ এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২২.২২ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments