শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাজারমুখী বড় বিনিয়োগকারীরা: লেনদেন ছাড়ালো দুই হাজার কোটি
spot_img
spot_img

বাজারমুখী বড় বিনিয়োগকারীরা: লেনদেন ছাড়ালো দুই হাজার কোটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৮ আগস্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর বৃদ্ধির পাশাপাশি দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৭.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৪ শতাংশ বা ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০১.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯০.৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭১.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৭.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৫২ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৯২৬ টি শেয়ার ৩ লাখ ১৭ হাজার ৩৩০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৮ শতাংশ বা ৭৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৫৫.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৯০.৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৬৭.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩৪ টির, কমে ৫৪ টির এবং অপরিবর্তিত রয় ৯১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গেল কার্যদিবসে ৬১.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪১ কোটি ৪০ লাখ ১১ হাজার ৯৪৬ টি শেয়ার ২ লাখ ৬৭ হাজার ৫৯৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ ২৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩২৭ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯৭ শতাংশ বা ১৮০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৮২৩.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৯১ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১৯৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ৩৬ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৭ লাখ ১৭ হাজার ৭০৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments