শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদচার কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

চার কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ আগস্ট, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। বিক্রেতা সংকটে পড়ে শেয়ার দর বৃদ্ধি পেয়ে এসব শেয়ার হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : আরএসআরএম স্টিল, বসুন্ধরা পেপার, মেট্রো স্পিনিং এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস)।

জানা গেছে, বৃহস্পতিবার আরএসআরএম স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার বসুন্ধরা পেপার মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৫.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৬৪ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments