ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা পরিচালক অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এই উদ্যোক্তা কোম্পানির মোট ১ কোটি ৮৮ লাখ ১৯ হাজার ৯১৯টি শেয়ারের মধ্যে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কোম্পানির ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
এর আগে ২৩ আগস্ট এই উদ্যোক্তা পরিচালক ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলো।
এদিকে কোম্পানির মনোনীত পরিচালক রাশেদ আহম্মেদ চৌধুরী ২৪ লাখ ৩৭ হাজার ৫০০টি শেয়ার কিনেছেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্টের ঘোষণা অনুযায়ী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন এই পরিচালকেরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments