ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের পরিচালনা পর্ষদ নতুন প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নতুন প্রকল্পে কোম্পানিটির ২৭ কোটি টাকা ব্যয় হবে। এ প্রকল্পে ৫টি ভিন্ন পণ্য উৎপাদন এবং বিক্রি করবে। পণ্যগুলো হচ্ছে- ক্রস টি, মেইন টি, ওয়াল অ্যাঞ্জেল, অ্যালুমিনিয়াম সেলিংয়ের রানার এবং ইউপিভিসি সিলিং।
উল্লেখ্য, নতুন প্রকল্পের মাধ্যমে বছরে কোম্পানিটির ২৫ কোটি টাকা রাজস্ব আসবে বলে আশা করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments