বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে আসছেন নতুন বিনিয়োগকারী
spot_img
spot_img

পুঁজিবাজারে আসছেন নতুন বিনিয়োগকারী

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে আসছেন নতুন বিনিয়োগকারী। চলতি বছরের জুলাই মাসে পুঁজিবাজার থেকে দুই লাখেরও বেশি বিনিয়োগকারী বের হয়ে গেলেও আগষ্ট মাসে এসে তার উল্টো রুপ দেখা গেছে। গত আগষ্ট মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছেন সাড়ে ৯ হাজার নতুন বিনিয়োগকারী। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জুলাই মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টি। আর আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৪৩ হাজার ৩৪১টিতে দাঁড়ায়। অর্থাৎ আগস্ট মাসে ৯ হাজার ৪৫৭টি বিও হিসাব বেড়েছে।

আগস্ট মাসে পুরুষদের বিও ৭ হাজার ১৮৫টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ১৫০টিতে। জুলাই মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৬৮ হাজার ৯৬৫টিতে। আর আগস্ট মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দুই হাজার ১৪১টি বেড়ে চার লাখ ৫১ হাজার ২৪৬টিতে দাঁড়িয়েছে। জুলাই মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৪৯ হাজার ১০৫টিতে।

জুলাই মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৮১৪টিতে। আর আগস্ট মাসে কোম্পানি বিও ১৩১টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৪৫টিতে।

আগস্ট মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১০ হাজার ৬৮টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে আগস্ট মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৩ হাজার ৮৭৭টিতে। যা জুলাই মাসের শেষ দিন ছিল ১৭ লাখ ৫৩ হাজার ৮০৯টিতে।

আগস্ট মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৭৪২টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫১৯টিতে। জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৪ হাজার ২৬১টিতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments