ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশনেয়া কোম্পানিগুলোর মধ্যে গেইনার তালিকার শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির প্রথমে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ৪১৯ টাকা। আর গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩৫.০৩ শতাংশ। এদিকে দ্বিতীয় স্থানে থাকা কোহিনূর ক্যামিকেলসের গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ৩২.৮২ শতাংশ। এবং তৃতীয় স্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের সর্বোচ্চ দর বেড়েছে ২৬.০২ শতাংশ।
এছাড়া ডিএসইতে গেইনার তালিকায় শীর্ষে উঠে আসা “এ” ক্যাটাগরির অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, সোনালী আঁশ, দি ইবনে সিনা, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments