ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১২ সেপ্টেম্বর, সোমবার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড এবং মাইডাস ফাইন্যান্স লিমিটেড।
রেকর্ড ডেটের কারণে আজ এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ৭ ও ৮ সেপ্টেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে প্রতিষ্ঠানগুলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments