ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিটি জানিয়েছে ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সম্প্রতি ডিএসই যে নোটিস পাঠায় তার জবাবে কোম্পানিটি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, ডিএসইতে গত ১৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩১৫.২০ টাকা। ১৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৩৯৫.৯০ টাকায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments