ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মা হচ্ছেন। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এরপরই কাপুর ও ভাট পরিবারে আসবে নতুন অতিথি। দুই পরিবারই অধীর উত্তেজনায় গুনছে দিন। ইতোমধ্যেই আলিয়ার সাধের পরিকল্পনা করেছেন তার দুই মা।

পরিকল্পনা করছেন আলিয়া ভাটের মা সোনি রাজদান ও শাশুড়ি মা নীতু কাপুর। সাধ মানেই সেই অনুষ্ঠানে অতিথিদের তালিকায় থাকবেন কারিনা কাপুর খান, কারিশ্মা কাপুর, আকাঙ্ক্ষা রঞ্জন, নব্যা নন্দ, শ্বেতা বচ্চনসহ আরও অনেকে। আর আলিয়ার ছোটবেলার বন্ধুরা তো থাকবেনই।
এই বছরের শেষেই মা হচ্ছেন তিনি। এর আগে সোনম কাপুর ও বিপাশা বসুর জাঁকজমকপূর্ণ সাধের অনুষ্ঠান হয়েছে। এবারে পর্দার ‘ঈশা’র পালা। ‘ব্রহ্মাস্ত্র’র ব্যাপক প্রচার-প্রচারণার শেষে অভিনেত্রী এখন নতুন অতিথির আগমনের অপেক্ষায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.


































Recent Comments