ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। ফিটনেসের কাজ করতে গিয়ে চোটে পড়েছেন তিনি। আজ সকালের ঘটনা এটি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেসের কাজ করার সময় বাম হাঁটুর নিচে আঘাত পেয়েছেন তিনি।

সেখানে ছয়টি সেলাই লেগেছে । বিসিবির মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, সুস্থ হতে মুশফিকের ১৪ দিনের মতো সময় লেগে যাবে। জাতীয় দলটি আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারত সিরিজের আগে শুধু টি-টোয়েন্টিতেই ব্যস্ত থাকবে। যে কারণে সামনে জাতীয় দলের হয়ে খেলার কোনো তাড়া নেই এই অভিজ্ঞ ক্রিকেটারের।
তবে মিরপুর স্টেডিয়ামে এসে মুশফিক নিয়মিতই অনুশীলন করে যাচ্ছিলেন। আজও মাঠে এসেছিলেন সে জন্যই। আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন তিনি। সময় মতো সুস্থ হলে প্রথম রাউন্ড থেকেই জাতীয় লিগে দেখা যাবে মুশফিককে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.
































Recent Comments