
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ ১২ হাজার টাকা লেনদেন হয়। আর এই লেনদেনের অর্ধেকের বেশি অবদান রাখে তালিকাভুক্ত ১০ কোম্পানি। কোম্পানিগুলো হলো: ওরিয়ান ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বিএসসি, জেএমআই হসপিটাল, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ হোলমি, ওরিয়ন ইনফিউশন, একমি ল্যাবরেটরিজ, বসন্ধুরা পেপার মিলস এবং শাইনপুকুর সিরামিকস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ২১ সেপ্টেম্বর ওরিয়ন ফার্মা লিমিটেডের ১ কোটি ৭৪ লাখ ১০২টি শেয়ার ১৭ হাজার ৬৭০ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ২৫৭ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ১৪.২৩ শতাংশ অবদান রাখে ওরিয়ন ফার্মা।
লেনদেনে অবদান রাখার ওরিয়ন ফার্মার পরেই রয়েছে বেক্সিমকো লিমিটেডের অবস্থান। আজ কোম্পানিটির ১ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৫২৩টি শেয়ার ১০ হাজার ৮৮৩ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ২২৯ কোটি ৬৯ লাখ ২৮ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ১২.৭০ শতাংশ অবদান রাখে বেক্সিমকো লিমিটেড।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬৩ লাখ ৪১ হাজার ৪৪৫টি শেয়ার ৭ হাজার ৩৫৬ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১০২ কোটি ২২ লাখ ৯৭ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৫.৬৫ শতাংশ অবদান রাখে বিএসসি।
জেএমআই হসপিটাল রিক্যুইটের ৫০ লাখ ৩৭ হাজার ৩৮১টি শেয়ার ৯ হাজার ২০ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৬৬ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৩.৬৭ শতাংশ অবদান রাখে জেএমআই।
শাহজিবাজার পাওয়ার লিমিটেডর ৬০ লাখ ৮৯ হাজার ৮৪১টি শেয়ার ৬ হাজার ৪০৩ বার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৬১ কোটি ২২ লাখ ৫১ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৩.৩৯ শতাংশ অবদান রাখে শাহজিবাজার।
এছাড়া লাফার্জ হোলমি, ওরিয়ন ইনফিউশন, একমি ল্যাবরেটরিজ, বসন্ধুরা পেপার মিলস এবং শাইনপুকুর সিরামিকস ডিএসই’র লেনদেনে বেশ প্রভাব ফেলে।
ডেইলি শেয়ারবজার ডটকম/নি.
































Recent Comments