
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাংকিং খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংকের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত ৮৩৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, Midland Bank Limited এর প্রতিটি ১০.০০ (দশ) টাকা ইস্যু মূল্যের ৭০,০০০,০০০ টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (IPO) এর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে। এই IPO এর মাধ্যমে কোম্পানিটি ৭০ (সত্তর) কোটি টাকা পুঁজি উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের ব্যয় নির্বাহ করবে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট এ্যাসেট ভ্যালু (NAV without revaluation) ১৩.০০ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ০.৯০ টাকা এবং বিগত ০৫ (পাঁচ) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (Weighted average EPS) ১.০৭ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
উল্লেখ্য, কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রত্যেক পরিচালককে আলাদা ভাবে ২% (আইপিও পরবর্তী শেয়ারের) এবং সম্মিলিত ভাবে ৩০% (আইপিও পরবর্তী শেয়ারের) শেয়ারধারণ নিশ্চিত করার শর্তারোপ করে। এছাড়াও তালিকাভুক্তির পূর্বে কমিশনের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুসারে স্বাধীন পরিচালক নিয়োগের শর্ত প্রদান করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments