ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ সেপ্টেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৬৩২ বারে ৭ লাখ ৫০ হাজার ৬৯১টি শেয়ার লেনদেন করেছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা মীর আক্তারের দর বেড়েছে ৫.৫০ টাকা বা ৯.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এবং সিপার্ল বিচের শেয়ার দর ১০ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার, অ্যাডভেন্ট ফার্মা, বিডিকম অনলাইন, ডরিন পাওয়ার, আরএসআরএম স্টিল, এডিএন এবং ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments