মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবৃষ্টিবিঘ্নিত ৮ ওভারের ম্যাচে সিরিজে ফিরেছে ভারত
spot_img
spot_img

বৃষ্টিবিঘ্নিত ৮ ওভারের ম্যাচে সিরিজে ফিরেছে ভারত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের সমতায় ফিরেছে  স্বাগতিক ভারত। শুক্রবার ২৩ সেপ্টেম্বর বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা  এনেছে  রোহিত শর্মার দল। প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ২০৮ রানের পাহাড় টপকে ৪ উইকেটে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া।

বৃষ্টির কারণে নাগপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৮ ওভারে  নামিয়ে আনা হয় হয়। ওভার কমিয়ে আনা ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। দ্বিতীয় ওভারেই আগের ম্যাচের নায়ক ক্যামেরুন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলকে হারায় অস্ট্রেলিয়া। ৫ রান করে গ্রিন রান আউট ও ম্যাক্সওয়েল শূণ্য রানেই ভারতের স্পিনার অক্ষর প্যাটেলের শিকার হন। চার নাম্বারে নামা টিম ডেভিডকে ২ রানে বিদায় করেন প্যাটেল। ৩১ রানে ৩ ব্যাটসম্যানকে হারালেও, অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুরিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাতে ৫ ওভারে ৪৬ রান তোলে অজিরা।

পঞ্চম ওভারের শেষ বলে ফিঞ্চকে দারুণ এক ইর্য়রকারে বোল্ড করেন পেসার জসপ্রিত বুমরাহ। আউট হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ৩১ রান করেন ফিঞ্চ।দলীয় ৪৬ রানে ফিঞ্চের আউটের পর ইনিংসের শেষ দিকে ভারতীয় বোলারদের উপর চড়াও হন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। তার ২০ বলে  ৪৩ রানের ঝড়ো  ইনিংসের সুবাদে  ৮ ওভারে ৫ উইকেটে ৯০ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।  ছোট  ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা  মারেন ওয়েড। ভারতের প্যাটেল ২টি ও বুমরাহ ১টি উইকেট নেন।

৯১ রানের টার্গেটে ভারতকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত ও লোকেশ রাহুল। ১৭ বলে ৩৯ রানের জুটি গড়েন তারা। ৬ বলে ১০ রান করে ফিরেন রাহুল। ইনিংসের তৃতীয় ওভারে রাহুলকে শিকার করে অজিদের প্রথম সাফল্য এনে দেন স্পিনার এডাম জাম্পা। পঞ্চম ওভারে ডাবল উইকেট তুলে ভারতকে চাপে ফেলে দেন জাম্পা। বিরাট কোহলিকে ১১ ও সূর্যকুমার যাদবকে শূন্য রানে বিদায় করেন এই স্পিনার। চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ২২ রানের জুটি গড়েন রোহিত। যেখানে পান্ডিয়ার অবদান ৯ রান ।

শেষ ওভারে জয়ের জন্য ১০ রান লাগতো ভারতের। অষ্টম ওভারের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয় ডেলিভারিতে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন দিনেশ কার্তিক। ২ বলে অপরাজিত ১০ রান করেন কার্তিক। ২০ বলে অপরাজিত ৪৬ রান করে ভারতের জয়ে বড় অবদান রাখেন রোহিত। ৪টি করে চার-ছক্কা মারা রোহিত ম্যাচ সেরা নির্বাচিত হন। এই ইনিংসের ৪ ছক্কায় টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে যান রোহিত। অস্ট্রেলিয়ার জাম্পা ১৬ রানে ৩ উইকেট নিয়ে দলকে হারের মুখ থেকে রক্ষা করতে পারেননি। আগামী ২৫ সেপ্টেম্বর হায়দ্রাবাদে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments