মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি মাসে অথাৎ সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৫ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ ও ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানী লাইফ ইন্সুরেন্স, গ্রামীণ ওয়ান স্কিম টু, মাস্টার ফিড অ্যাগ্রোটেক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ট্যানারি, মেঘনা ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, বে লিজিং, এডিএন টেলিকম, সামিট পাওয়ার, ইস্টার্ন হাউজিং এবং পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স: কোম্পানির গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আগের বছর ছিল ১.৪১ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৪৫ টাকা। আগের বছর ছিল ৫.২৭ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮.৬৮ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৮.১৫ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ অক্টোবর, ২০২২ তারিখ সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২১ সেপ্টেম্বর, ২০২২।

গ্রামীণ ওয়ান স্কিম টু: সর্বশেষ ২০২১-২২ অর্থবছরের ইউনিটহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ফান্ডটি।

ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর। অর্থাৎ ওই তারিখে যে সকল বিনিয়োগকারীর কাছে ফান্ডের ইউনিট থাকবে তারা ঘোষিত ডিভিডেন্ড পাবেন।

আলোচিত বছরে বাস্তবায়িত মুনাফার (Realized Gain) ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ১ টাকা ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিইউ ছিল ১ টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে (Cost Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৬৭ পয়সা। একই তারিখে বাজার-মূল্যে (Market Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২০ টাকা ৫২ পয়সা।

মাস্টার ফিড অ্যাগ্রো: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। আগের বছর ছিল ১.৩৮ টাকা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.১৪ টাকা। যা গত বছরের একই সময়ে ছিলো ১৪.৭৮ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৪ (নেগেটিভ) টাকা। আগের বছর ছিল ০.১৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ২৭ সেপ্টেম্বর।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ, বাকী ১০ শতাংশ বোনাস। গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর।

দ্য ইবনে সিনা: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৫ টাকা ৬৬ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৩ টাকা ৩৬ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৩ টাকা ৪০ পয়সা।

আগামী ৩০ অক্টোবর, রোববার সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর।

ফিনিক্স ফাইন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। নো ডিভিডেন্ড ঘোষণা করে বিনিয়োগকারীদের হতাশ করেছে কোম্পানিটি।

সোমবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যমতে, সমাপ্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ১১ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২১ পয়সা আয় হয়েছিল।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮ টাকা ২৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৬৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৪ পয়সা।

আগামী অক্টোবর ৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

এ্যাপেক্স ট্যানারি: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮২ পয়সা। আগের বছর ছিল ৩৪ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৩ টাকা ৩৯ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা।

আগামী ৯ নভেম্বর, বুধবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ অক্টোবর।

মেঘনা ইন্স্যুরেন্স: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৫ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৮ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। নো ডিভিডেন্ড ঘোষণা করে বিনিয়োগকারীদের হতাশ করেছে কোম্পানিটি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থ বছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১০ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে মাইনাস ১০২ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৯ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।

বে লিজিং: গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় অর্থাৎ ইপিএস (Consolidated) লোকসান হয়েছে ০.৯৯ টাকা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১.১৪ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮২ পয়সা। আগের বছর ছিলো ১৯ টাকা ৮০ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে ৪৮ পয়সা।

আগামী ৩০ অক্টোবর, ২০২২ রোববার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার।

সামিট পাওয়ার: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ২৫ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৯১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৭২ পয়সা।

আগামী ৩১ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

এডিএন টেলিকম: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৫৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ২৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৫৬ পয়সা।

আগামী ৭ ডিসেম্বর সকাল ১১ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

ইস্টার্ন হাউজিং: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা।

আগামী ৯ নভেম্বর ভার্চুয়ালি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।

পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড: প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য ডিভিডেন্ড (রিটার্ন) ঘোষণা করেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ের জন্য উক্ত বন্ডের বিনিয়োগকারীরা ৯.৫৮ শতাংশ হারে মুনাফা (রিটার্ন) পাবেন। মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় প্রথম বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়।

উল্লেখ্য, মুনাফা প্রাপ্তির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/সুমি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments