ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সুশাসনের মান বাড়ানোর লক্ষ্যে করপোরেট গভর্ন্যান্স সম্মেলনের আয়োজন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের একটি অভিজাত ক্লাবে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি থাকবেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. মিজানুর রহমান। ‘করপোরেট গভর্ন্যান্স ফর লিস্টেড সিকিউরিটিজ’ শীর্ষক এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান। আর এতে সভাপতিত্ব করবেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।
প্রথম সেশনে `Related Pary Transactions and Disclosures’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করবেন হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং এর পার্টনার সাব্বির আহমেদ এফসিএ। আর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান রহমান রহমান হক এর পার্টনার মেহেদী হাসান এফসিএ উপস্থাপন করবেন Auditing of Financial Statements and Audit Opinion’ শিরোনামের প্রবন্ধ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments