ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৫.২৪ শতাংশ বেড়েছে। শেয়ারটির সর্বশেষ দর হয়েছিলো ১১৬ টাকা ৬০ পয়সা। এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৪.০৬ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের সপ্তাহজুড়ে সর্বচ্চো ১৭.৫৬ শতাংশ দর বেড়ে গেইনারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, ইন্ট্রাকো, বিডিকম অনলাইন, শাইন পুকুর সিরামিক্স, ইয়াকিন পলিমার, কে এন্ড কিউ (বাংলাদেশ) এবং এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments