বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিশিশুখাদ্য আমদানি: ৫% টাকা জমা দিয়ে খোলা যাবে ঋণপত্র
spot_img
spot_img

শিশুখাদ্য আমদানি: ৫% টাকা জমা দিয়ে খোলা যাবে ঋণপত্র

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আমদানি মূল্যের ৫ শতাংশ টাকা জমা দিয়ে ব্যবসায়ীরা ঋণপত্র খোলা যাবে এবং ধীরে ধীরে বাকি টাকা দিতে হবে। করোনাভাইরাসের কারণে শিশুখাদ্য আমদানিতে ৫ শতাংশের বেশি ঋণপত্র বা এলসি মার্জিন নির্ধারণ না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, শিশুখাদ্য আমদানি সহজ করতে এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ শনিবার এ নিয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট চলমান সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে শিশুখাদ্যের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে অত্যাবশ্যক পণ্য বিবেচনায় বাজারে শিশুখাদ্যের মূল্যে স্থিতিশীলতা বজায় রাখা এবং সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় শিশুখাদ্য আমদানির ঋণপত্র স্থাপনের (এলসি) ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণ করা যাবে।

আগামী ৩০ জুন পর্যন্ত শিশুখাদ্য আমদানিতে ব্যবসায়ীরা এ সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments