বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ২০০ কোটি টাকা উত্তোলন করবে ঢাকা ব্যাংক
spot_img
spot_img

২০০ কোটি টাকা উত্তোলন করবে ঢাকা ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুূঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ঢাকা ব্যাংক লিমিটেড বন্ড ছেড়ে ২০০ কোটি টাকা উত্তোলন করবে। আজ অনুষ্ঠিত কমিশনের ৮৪১তম সভায় ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, Dhaka Bank Limited এর ২০০ (দুইশত) কোটি টাকার Unsecured, Contingent Convertible, Floating rate, Perpetual bond এর প্রস্তাব অনুমোদন করেছে। বন্ডটির ১৮০ (একশত আশি) কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ২০ (বিশ) কোটি টাকা পাবলিক অফার এর মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫,০০০ (পাঁচ হাজার) টাকা।

বন্ডটির কুপন হার ৬%, (Floor) থেকে ১০% (Ceiling) যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাষ্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে Dhaka Bank Limited এর Additional Tier-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন যথাক্রমে ৫০,০০০,০০০ (পাঁচ কোটি) টাকা ও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা। উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে IDLC Investments Limited। বস্তুটির Issue Manager, Underwriter ও Arranger হিসাবে কাজ করছে UCB Investment Limited।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments