বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকোন শেয়ারটির দর বাড়বে বা কমবে সেটা বলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
spot_img
spot_img

কোন শেয়ারটির দর বাড়বে বা কমবে সেটা বলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, আপনারা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন এবং যদি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার না শিখেন তাহলে ভবিষ্যতে ব্যবসার সবচেয়ে নিচের মানুষ তো আপনি থাকবেন। কারণ হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার করে এখন আপনার কাছে কিউপিওর ডেটা আসবে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বলে দেবে ভবিষ্যতে আপনার কোন শেয়ারটির দর বেড়ে যাবে বা কোনটা নেমে যেতে পারে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এএএমসিএমএফ আয়োজনে ‘রোল অফ টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আপনারা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন এবং যদি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার না শিখেন তাহলে ভবিষ্যতে ব্যবসার সবচেয়ে নিচের মানুষ তো আপনি থাকবেন। কারণ হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার করে এখন আপনার কাছে কিউপিওর ডেটা আসবে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বলে দেবে ভবিষ্যতে আপনার কোন শেয়ারটির দর বেড়ে যাবে বা কোনটা নেমে যেতে পারে।

মন্ত্রী বলেন, আপনারা যদি আমার কাছে বড় সম্পদের নাম জানতে চান আমি বলব সেটি ডেটা। ডেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার অগ্রগতি জিরো। এখনতো গ্রাফ উঠা নামা দেখে ইনভেস্টমেন্ট করেন। ভবিষ্যতে শুধু মাত্র ডেটার উপর নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্ট কোথায় যাবে, কোথায় যাবে না। সেই অবস্থার জন্য আপনি যদি নিজে প্রস্তুত না হন এবং আপনি যদি তাতে অংশগ্রহণ করতে না পারেন, আপনার নিজের যদি দক্ষতাটা না থাকে তাহলে আপনার জন্য সময়টা ডিফিকাল্ট হয়ে যাবে।

তিনি জানান, আমার ২০০৮ থেকে ব্যান্ডউইথ নিয়ে কাজ করছি। ১ জিপি ইন্টারনেট কিনতে ২০০৬ সালে ২৭ হাজার টাকা লাগতো। এখন দেশের ৯৮ ভাগ স্থানে আমরা ইন্টারনেট দিয়েছি। দেশে ১২ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার (মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড এসপিভি) মিজানুর রহমান, বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments