বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাজার মূলধন বেড়েছে দেড় হাজার কোটি টাকা
spot_img
spot_img

বাজার মূলধন বেড়েছে দেড় হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: উত্থানে ফিরেছে পুঁজিবাজার। সপ্তাহজুড়ে পুঁজিবাজারে বেড়েছে সূচক, তবে লেনদেন কমেছে। অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিকে বাজার মূলধন বেড়েছে দেড় হাজার কোটি টাকা। ডিএসইর বাজার বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ০৪ লাখ ৮৫ হাজার ০০৫ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬৯২ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে এক হাজার ৭৬২ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৬৮৭ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৪৯৮ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে দুই হাজার ০২৭ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৬৬৬ টাকা কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৬২ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৯.৫১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৩.৭৫ পয়েন্ট বা ১.৬৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩১.১৫ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৩.৪৮ পয়েন্টে এবং দুই হাজার ৩৬১.৫৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০১টির বা ২৬.১০ শতাংশের, কমেছে ৯৪টির বা ২৪.২৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৯২টির বা ৪৯.৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৯ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৪২৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৩৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৬৫৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪৪৪ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার ২৩১ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩.৩২ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৩২.৬০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮৬.৮৪ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ, ডিএসই-৫০ সূচক ১৫.১০ পয়েন্ট বা ১.০৯ শতাংশ এবং সিএসআই সূচক ২১.৬১ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫৮৯.১৭ পয়েন্টে, এক হাজার ৪০৩.৬১ পয়েন্টে এবং এক হাজার ২৫৫.৬৮ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ৮.৯২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৪.৩৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৭টির বা ২৮.৩৪ শতাংশের দর বেড়েছে, ৭৮টির বা ২৫.৪১ শতাংশের কমেছে এবং ১৪২টির বা ৪৬.২৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments