বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পযর্ন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ই-জেনারেশন লিমিটেড: ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৬৭ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ( এনওসিএফপিএস) ২.০৯ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

কেডিএস এক্সেসরিজ লিমিটেড: ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৫.৫৮ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ( এনওসিএফপিএস) ৮.৯৭ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৯২ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৫ পয়সা।

আগামী ২৩ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ৬ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ২৩ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ১৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৪ টাকা ৩০ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ৮৮ পয়সা। গত বছর ছিলো ৪০ টাকা ৪৩ পয়সা।

আগামী ০৭ নভেম্বর, ২০২২ (সোমবার) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৮ শতাংশ ক্যাশ এবং ১২ শতাংশ বোনাস। উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালকদেরকে শুধু বোনাস দেওয়া হবে।

সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১০ টাকা ৩১ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭ টাকা ২৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ১৫ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর  ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments