ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে বিএসইসি তিন সদস্যের এই কমিটি করেছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিজিএম সাঈদ মাহমুদ জুবায়ের।
কমিটিকে আদেশ জারি হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, কোম্পানির ব্যবস্থাপনা নিয়ে প্রতিষ্ঠাতা ও ব্যবসায়িক অংশীদার সিদ্দিকুর রহমানের সঙ্গে বিরোধের পর গত আগস্টে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আনিসুর রহমান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে লিখিত অভিযোগ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments