ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ডিভিডেন্ড পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এর মাধ্যমে এই টাকা জমা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বিও হিসাবে ব্যাংক হিসাব নম্বারের উল্লেখ নেই অথবা নম্বারে ভুল আছে কিংবা রাউটিং নম্বার নেই এমন বিনিয়োগকারীদের লভ্যাংশের টাকা বিও হিসাবে দেওয়া ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল ওয়ালটন। সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল। আর কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ঘোষণা করা হয়েছিল ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments