বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থান হলেও গতি হারাচ্ছে পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থান হলেও গতি হারাচ্ছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ২৫ অক্টোবর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেন বাড়লেও তা আশানুরূপ ছিল না। দিন শেষে আজ ৪.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৮.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯০.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪৩.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ১১ লাখ ৮৪ হাজার ৮২৮টি শেয়ার ১ লাখ ১৩ হাজার ৪৫২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২৩ কোটি ৫০ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৬.৩৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩০৭.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৪.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৪৫.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮ টির, কমে ৮২ টির এবং অপরিবর্তিত রয় ২১৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ১২৬টি শেয়ার ৫৫ হাজার ৪৯৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৩৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৮৮ কোটি ৭৩ লাখ ৮১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৫৩.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫০ টির, কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৩৭৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১০ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৯০৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ৪৭২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments