মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারএকনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন
spot_img
spot_img

একনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক উত্থানে সপ্তাহ শেষ করেছে আমেরিকার শেয়ারবাজার। অন্যদিকে আমেরিকার চেয়ে ইউরোপের অবস্থা অপেক্ষাকৃত খারাপ অবস্থায় থাকলেও মিশ্র অবস্থায় সপ্তাহ শেষ করেছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: উত্থানের ধারা অব্যাহত রেখে সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ২.৫৯ শতাংশ বা ৮২৮.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২৮৬১.৮০ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৫.৭২ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ২.৪৬ শতাংশ বা ৯৩.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯০১.০৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ৩.৯৫ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ২.৮৭ শতাংশ বা ৪০৯.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১১০২.৪৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.২৪ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:  যুক্তরাষ্ট্রের মতো না হলে ভালো অবস্থায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৩৭ শতাংশ বা ২৬.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০৪৭.৬৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.১২ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ৩২.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২৪৩.৩৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.০৩ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২৯.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৭৩.০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৯৪ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ৬১.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২৫২৯.২০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.৪৬ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার: মিশ্র অবস্থায় সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ২৪০.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭১০৫.২০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮০ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ৩.৬৬ শতাংশ বা ৫৬৪.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮৬৩.০৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৮.৩২ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ২.২৫ শতাংশ বা ৬৬.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৯১৫.৯৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.০৫ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ২০৩.০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৯৫৯.৮৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১০ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪৬ শতাংশ বা ৪৩.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩০৫৯.১৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍৩ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments