মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরপ্তানি উন্নয়ন তহবিলের সুদের হার কমলো
spot_img
spot_img

রপ্তানি উন্নয়ন তহবিলের সুদের হার কমলো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার সাড়ে ৩০০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৫০০ কোটি ডলার করা হয়েছে। পাশাপাশি এ তহবিলের ঋণের সুদের হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ১ এপ্রিল থেকে নতুন সুদহার কার্যকর হবে বলে আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে গত রোববার ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তৈরি পোশাক খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। নতুন চারটিসহ পাঁচটি প্যাকেজে আর্থিক সহায়তার পরিমাণ ৭২ হাজার ৭৫০ কোটি টাকা, যা জিডিপির প্রায় ২ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে ইডিএফের আকার বাড়ানো ও সুদহার কমানোর ঘোষণা ছিল। ব্যাক টু ব্যাক এলসির (ঋণপত্র) আওতায় কাঁচামাল আমদানি-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ ঘোষণা ছিল।

এর পরিপ্রেক্ষিতে আজ কেন্দ্রীয় ব্যাংক জানায়, করোনাভাইরাসের কারণে ইডিএফের আকার ৩৫০ কোটি ডলার থেকে ৫০০ কোটি ডলারে উন্নীত করা হবে। পাশাপাশি গ্রাহক পর্যায়ে ইডিএফের ২ শতাংশ নির্ধারণ করা হয়।

আগে ব্যাংকগুলো লাইবর (লন্ডন আন্তব্যাংক সুদের হার) সঙ্গে দশমিক ৫ শতাংশ সুদে এ তহবিল থেকে টাকা নিত। গ্রাহক পর্যায়ে সুদের হার ছিল লাইবর+ ১.৫ শতাংশ, যা প্রকৃতপক্ষে ২ দশমিক ৭৩ শতাংশ ছিল বলে জানা যায়। এখন ব্যাংকগুলো ১ শতাংশ সুদে টাকা নিয়ে ২ শতাংশে ঋণ দিতে পারবে। এর মাধ্যমে লাইবরের সঙ্গে যুক্ত করে যে সুদ নির্ধারণ করা হয়ে আসছিল, তা থেকে বের হয়ে গেল। রপ্তানিকারকদের সহায়তা দিতে ১৯৮৯ সালে ইডিএফ চালু করা হয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments